তাও‌ফিক দিও দয়াময়

ফাতীমা হক


পৃ‌থিবী কাঁপি‌য়ে নে‌মে আ‌সে য‌দি বা‌তি‌লের হুঙ্কার

সক্ষমতার শেষ বিন্দুও হ‌য়ে গে‌লে ছারখার

‌পাথ‌রের আঘা‌তে দুপা‌য়ে রক্ত জ‌মে গে‌লে প্রতি বাঁ‌কে

ঈমান আমার দৃঢ় থে‌কে যেন দৃঢ়তর হ‌তে থা‌কে

চার‌দি‌কে যত চলবার পথ বন্ধও য‌দি হয়

আমার শপথ পুরা করবার তাও‌ফিক দিও 

তাও‌ফিক দিও দয়াময়।


হ‌ত উদ্দম হ‌য়ে যাই য‌দি ভেঙে যায় বিশ্বাস

হতাশা ঘা‌ড়ের ওপর উষ্ণ ফে‌লে য‌দি নিঃশ্বাস 

‌দু‌চো‌খে হুদার আ‌লো জ্বে‌লে দিও এতটা দীপ্ত ক‌রে

আত্মার সব অ‌লি‌‌কে গ‌লি‌কে হিকমতে দিও ভ‌রে

বু‌কের ভেতর না পারার বোঝা পর্বতও য‌দি হয়

আমার শপথ পুরা করবার তাও‌ফিক দিও 

তাও‌ফিক দিও দয়াময়।


তা‌রি‌খের মত পথটাও য‌দি হ‌য়ে য‌ায় শে‌ষে লুট

ডাকবা‌ক্সের পেট ভ‌রে য‌দি পরা‌জিত চিরকুট

যাতনা এবং মৃত‌্যুরা য‌দি প‌ড়ে থা‌কে সা‌রি সা‌রি

তীক্ষ্ম, শাণিত ক‌রে দিও ত‌ুমি আম‌লের তরবারী

তোমার রোশ‌নে মু‌ছে দিও প্রভু ক্ষত সব জ্বালাময়

আমার শপথ পুরা করবার তাও‌ফিক দিও 

তাও‌ফিক দিও দয়াময়।

Post a Comment

Previous Post Next Post